এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা হতেই ঘাটালে রুটমার্চ জেলা পুলিশের

Published on: June 10, 2023 । 8:39 PM

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই পুলিশের রুটমার্চ ঘাটালে।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
২০২৩ এর পঞ্চায়েত নির্বাচন হতে আর মাত্র মাস খানেক বাকি। ৮ জুন পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা হতেই গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে জেলা পুলিশের উচ্চপদস্থ অফিসাররা, ঘাটালের রানীরবাজার এলাকায় রুটমার্চ করল। গ্ৰামে গ্ৰামে রুটমার্চ করে কথা বললেন গ্রামের মানুষদের সাথে। এলাকায় কোনও রাজনৈতিক সমস্যা হলে তা দ্রুত যেন পুলিশ প্রশাসনকে জানানো হয় সেই বিষয়টিও গ্রামের মানুষকে জানান পুলিশ অফিসাররা। আজ ১০ জুন শনিবার বিকেলে ঘাটাল ব্লকের রানিরবাজার এলাকায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এই রুটমার্চ লক্ষ্য করা গেল। এই রুটমার্চে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ সার্কেল ইন্সপেক্টর দেবাশিস ঘোষ, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক সহ অন্যান্য পুলিশ কর্মীরা।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।