এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে নবম শ্রেণির ছাত্রীর বিয়ে রুখে দিল মনের কথা বাক্স

Published on: March 16, 2023 । 9:27 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: নবম শ্রেণির ছাত্রীর বিয়ে রুখে দিয়ে বিদ্যালয়ের মনের কথার [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] বাক্স এখন ছাত্রীদের ভরসা। আমি বিয়ে করতে চাই না পড়তে চাই, আমার বাড়ির লোকেরা আমায় জোর করে বিয়ে দিতে চাইছে। আমায় সাহায্য করুন। বুধবার ছাত্রী তার মনের কথা লিখে বিদ্যালয়ের ‘মনের কথা’র বাক্সে ফেলেছিল। এদিকে দুপুর থেকেই বিদ্যালয়ের ছাত্রী নিবাস থেকে নবম শ্রেণির ওই ছাত্রীকে জোর করে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টায় বাড়ির লোকেরা। এমনকি যে পরিবারের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা, অভিযোগ সেই পরিবারেরও লোকজন মেয়েকে নিয়ে যেতে বিদ্যালয়ের ছাত্রী নিবাসের মধ্যে জোর করে ঢোকার চেষ্টা করে। ততক্ষণে ‘মনের কথা’ বাক্স থেকে ওই ছাত্রীর মনে কথার চিঠি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার হাতে। তড়িঘড়ি প্রধান শিক্ষিকা সমস্ত বিষয়টি জানান ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, দাসপুর ১ বিডিও বিকাশ নস্করকে। দ্রুত বিদ্যালয়ে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। নাবালিকা যে ছাত্রী নিবাসে থাকে সেই ছাত্রী নিবাসে রাত পাহারার ব্যবস্থার পাশাপাশি তার বাড়িতে যায় পুলিশ। প্রাথমিকভাবে পরিবারের সাথে পুলিশ কথা বলে বিষয়টি বোঝানোর চেষ্টা করে। পরিবারের সদস্যদের দিয়ে মুচলেকা লিখিয়ে নেওয়া হয় বিয়ে না দেওয়ার জন্য। অন্যদিকে বিদ্যালয়ের ওই নবম শ্রেণির ছাত্রীর সাথে কথা বলে তাকে আস্বস্ত করা হয় বিয়ে নয়, সে পড়াশোনাই করবে। ঘটনা দাসপুর থানার নাড়াজোলে নাড়াজোল অমরেন্দ্রলাল খান বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর। নাড়াজোলেরই বাসিন্দা ওই ছাত্রী ওই বিদ্যালয়েরই ছাত্রী নিবাসে থেকে পড়াশোনা করে। ওই ছাত্রীরই জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা পণ্ড করে বিদ্যালয়ের ওই মনের কথা বাক্স। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পলি পাহাড়ি, পাশাপাশি ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাসও জানাচ্ছেন নবম শ্রেণির এই ছাত্রীর জোর করে বিয়ে দেওয়ার ঘটনায় বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের ওই মনের কথা বাস্কই নাবালিকার পক্ষে দাঁড়িয়ে তার বিয়ে রোধ করে দিল। নাবালিকা নিজের ইচ্ছেতে পড়াশুনায় আবার মন দিতে পারলো।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে