এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে নাড়াজোলে নদী থেকে উদ্ধার দেহ

Published on: July 27, 2022 । 6:43 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ বুধবার বিকেলে দাসপুর থানার নাড়াজোল এলাকার কাঁটাদরজায় বুড়িগাং নদীর মধ্যে ভেসে থাকা এক দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ছড়ালো। ঘটনার খবর পেয়ে দাসপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠাল। তবে ইতিমধ্যেই ওই দেহ সনাক্ত করা হয়েছে। জানা গেছে, দেহটি দাসপুর থানারই রাইকুণ্ডু গ্রামের প্রফুল্ল দোলই এর। পরিবারের তরফে জানা যাচ্ছে মঙ্গলবার ২৬  জুলাই বিকেলে বাড়ির পাশের পারাং নদী পার হয়ে মাঠ থেকে গরু আনতে গিয়ে আর ফেরেননি বছর ৮৩ এর এই প্রফুল্লবাবু। ওইদিন সন্ধ্যে থেকেই খোঁজ চলে। আজও বুধবারের দিনের আলো ফোটার সাথে সাথে আবারও খোঁজাখুঁজি শুরু হয়। অবশেষে আজ ২৭ জুলাই বুধবারের বিকেলে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পাশের গ্রাম কাঁটাদরজা এলাকায় বুড়িগাং নদীতে তাঁর দেহ ভাসতে দেখা যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নদীতে জলের তোড়েই ভেসে গিয়ে এই মর্মান্তিক পরিনতি।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ