এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় দেড় বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য

Published on: June 5, 2022 । 10:58 AM

তনুপ ঘোষ: চন্দ্রকোনা থানার কঙ্কাবতী গ্রামে শিশু মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ।জানা যায় আজ ভোর সাড়ে চারটায় নাগাদ ক্ষীরপাই হাসপাতলে একটি দেড় বছরের শিশুকে চিকিৎসার জন্য আনা হয়। ক্ষীরপাই হাসপাতলের চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতাল সূত্রে জানা গেছে শিশুটিকে যখন হাসপাতালে আনা হয়, তার প্রায় 2 ঘণ্টা আগে শিশুটি মারা গেছে বলে চিকিৎসকদের অনুমান। শিশুটির মা সুমিতা মন্ডল জানান বাচ্চাটির চিকিৎসা চলছিল গতকাল রাতের দিকে বাড়াবাড়ি হলে ক্ষীরপাই হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। ক্ষীরপাই হাসপাতাল থেকে চন্দ্রকোনা থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসে। মৃত শিশুটিকে পোস্টমাডাম এর জন্য পাঠানো হয়েছে ।ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে ।মৃত শিশুটির মা সুমিতা মন্ডল আটক ব্যক্তি তার দ্বিতীয় স্বামী বলে তিনি দাবি করেন।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি