এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সোনাখালীতে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

Published on: April 8, 2022 । 10:05 AM

মন্দিরা মাজি: দাসপুর-২ ব্লকের সোনাখালীতে তাজপুর প্রাইমারি স্কুল থেকে সোনাখালী বাজার পর্যন্ত রাস্তাটির কাজ অসম্পূর্ণ। রাস্তায় প্রচুর ধুলো ওড়ে, সমস্যায় পড়ে স্থানীয় বাসিন্দারা ও রাস্তার [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]পাশের দোকানদারেরা। সেই রাস্তা সংস্কারের দাবি তুলে স্থানীয়রা আজ ৮ এপ্রিল সকালে পথ অবরোধ করেন। অবরোধকারীদের দাবি, দীর্ঘদিন ধরে ওই রাস্তার কাজ চলছে। যে ঠিকাদারি সংস্থার রাস্তার কাজ করছে তারা রাস্তায় জল না দেওয়ার জন্য রাস্তায় প্রচুর ধুলো ওড়ে। রাস্তা দিয়ে কোনও গাড়ি গেলে তখন রাস্তার পাশ দিয়ে চলাচল করা সাধারণ মানুষের চোখে-মুখে ধুলো ঢুকে সমস্যা হয়। কয়েকবার শ্বাসকষ্ট রোগীদের সমস্যাও হয়েছে। ওই এলাকার এক দোকানদার সঞ্জিত বেরা বলেন, শুধু ধুলো ওড়ে তাই নয়, রাস্তার কাজ অসম্পূর্ণ থাকার কারণে রাস্তার গুটি পথ চলতি মানুষের গায়ে ছিটকে পড়ে জখম হয়েছেন অনেকেই। প্রায় এক কিলোমিটার রাস্তার কাজ এখনও বাকি রয়েছে। দ্রুত সেই কাজ সম্পূর্ণ করার দাবিতে আজ স্থানীয়রা পথ অবরোধ করতে বাধ্য হয়েছে।
যদিও পরে দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায় ফোন করেছিলেন এবং ঠিকাদারি সংস্থার লোকেদের আশ্বাসে অবরোধ ওঠে বলে জানা গিয়েছে। তবে স্থানীয় বাসিন্দা ও দোকানদারেরা জানিয়েছেন, যেদিন জল দেওয়া হবে না সেদিনই তারা আবার অবরোধ করবেন।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ