এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে আবার নতুন করে ঘোগ, কপালে দুশ্চিন্তার ভাঁজ এলাকাবাসীর

Published on: October 2, 2021 । 6:08 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের গোকুলনগরের পর দামোদরপুরে কংসাবতী নদী বাঁধে ঘোগ। আজ ২ অক্টোবর দুপুরে সরবেড়িয়া-১ গ্ৰাম পঞ্চায়েতের দামোদরপুরে কয়েকটি জায়গায় ঘোগ দেখা দেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, কংসাবতী নদীর জলস্তর বাড়ছে, ফলে কংসাবতী নদীর বাঁধ বরাবর একাধিক জায়গায় ঘোগ দেখা দিয়েছে। আজ দামোদরপুর গ্ৰামে ভৌমিক পাড়ার কাছে দু থেকে তিন জায়গায় ঘোগ দেখা দিয়েছে। সেচ দপ্তরের লোকজন ও স্থানীয়দের তৎপরতায় তা মেরামতের চেষ্টা চলছে। বস্তায় মাটি ভরে ও বাঁশ দিয়ে রিং বাঁধ দিয়ে জল আটকানোর চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দা স্বপন ভৌমিক বলেন, বেশ কয়েকটি জায়গায় ঘোগ দেখা দিয়েছে। যার মধ্যে একটির জল আটকানো গেলেও বাকিগুলি মেরামতের আপ্রাণ চেষ্টা চালাচ্ছি আমরা।

উল্লেখ্য, গতবারের বন্যার সময়ও এই একই জায়গায় ফাটল দেখা দিয়েছিল। তখনও সাময়িকভাবে বস্তা দিয়ে রিং বাঁধ দিয়ে রোধ করা হয়েছিল। কিন্তু এবারের পরিস্থিতি তার থেকেও ভয়াবহ। আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির ফলে আবারও নদীর জল বাড়তে পারে। তাই বেশ দুশ্চিন্তায় রয়েছেন ওই এলাকার মানুষেরা।

অন্যদিকে সেচ ও জলপথ দপ্তর জানিয়েছে, ঘোগগুলি নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। প্রতি মুহূর্তে তারা নজর রাখছে।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও