এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

হরিরামপুরে কৌশিক কুলভীর উপস্থিতিতে করোনার ত্রাণ সামগ্রী প্রদান

Published on: June 12, 2021 । 6:08 PM

রাজ্যজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ সে ঢেউয়ের আঘাত থেকে মুক্ত নয় দাসপুর। দাসপুর জুড়েও করোনার ব্যপক সংক্রমণ, মৃত্যু হয়েছে একাধিক এলাকাবাসীর। সংক্রমণ রুখতে রাজ্য সরকার বাধ্য হয়েছে আংশিক লকডাউনে। দুবেলা দুমুঠো খাবার জোগাড়ে হিমশিম খেতে হচ্ছে দিন আনি দিন খাই মানুষ গুলোকে।

নিজেদের সামর্থ্য অনুযায়ী এই কোভিড ও লকডাউন পরিস্থিতিতে খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সাধারণ মানুষদের পাশে দাঁড়াল দাসপুর ১ ব্লকের হরিরামপুর সমবায় সমিতি। সমিতির ম্যানেজার সুমিত সামন্ত জানান, আজ ১২ জুন শনিবার সমিতির পক্ষে এলাকার ২০০ জনের হাতে এই সামগ্রী তুলে দেওয়া হল।

দীর্ঘদিন পর এদিনের এই অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা গেল তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঃ অপারেটিভ ব্যঙ্কের সম্পাদক কৌশিক কুলভীকে। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক সঞ্জয় মাজী,সভাপতি তাপস দোলই, সহ সভাপতি মৃণাল চক্রবর্তী এবং রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ দোলই এবং উপ-প্রধান শম্ভুনাথ বেরা।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব