এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ধর্মঘটের শেষ বেলায় দাসপুরের প্রাক্তন বিধায়ক সহ একাধিক বাম নেতাকর্মী গ্রেপ্তার

Published on: November 26, 2020 । 3:37 PM

দেশব্যাপী সাধারণ ধর্মঘটের শেষ বেলায় দাসপুর থানার গৌরা থেকে গ্রেপ্তার সব মিলিয়ে ৯ সিপিএম কর্মী সমর্থক। দাসপুরের সিপিএম নেতা রঞ্জিত পাল জানাচ্ছেন, ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার গৌরা তে আজ বৃহস্পতিবার বিকেল ৩টা নাগাদ ঘাটালের এস ডি পি,সি আই এবং দাসপুর পুলিশের ওসি বিরাট পুলিশ বাহিনী নামিয়ে পার্টি নেতা ও প্রাক্তন বিধায়ক  সুনীল অধিকারী,শ্যাম জানা,অমল ঘোড়াই,ভবানন্দ জানা,ছাত্র নেতা শুভঙ্কর,শুকদেব সহ ৯ জনকে গ্রেপ্তার করেছে। আজ বামেদের ডাকা সাধারণ ধর্মঘটে দাসপুর থানা এলাকার গোপীগঞ্জ,গৌরা,দাসপুর বাজার সর্বত্রই ধর্মঘটের বাস্তবায়নে বামাদের অবরোধ সকাল থেকেই চলছিল। ধর্মঘটের একেবারে শেষ বেলায়,যখন কর্মী ও নেতৃত্বরা বাড়ি মুখী সেই সময়ে বাম নেতাদের এই গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএমের এই যুব নেতা রঞ্জিত পাল।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক