এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আজ ঘাটালজুড়ে সম্পূর্ণ লকডাউন, পুলিশকে দাবাং এর ভূমিকায় দেখতে চান অনেকেই

Published on: July 25, 2020 । 6:03 AM

মনসারাম কর: চলতি সপ্তাহের আজ শনিবার। পশ্চিমবঙ্গ সরকারের পূর্বঘোষনা মত আজ সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত গোটা রাজ্যের সাথে ঘাটাল মহকুমাজুড়ে  জারি থাকছে পূর্ণাঙ্গ লকডাউন বিধি। গন্ডিবদ্ধ এলাকাগুলিতে ৩১ জুলাই পর্যন্ত সম্পূর্ণভাবে লকডাউন জারি করা হয়েছে।  জরুরি পরিষেবা ছাড়া সমস্ত দোকান বাজার বন্ধ থাকবে। ভাইরাস সংক্রমণের চেন ব্রেক করতেই এই পদক্ষেপ বলে জানা গেছে। প্রসংগত ঘাটাল মহকুমাতে করোনা আক্রান্তের তালিকা দিন দিন বেড়েই চলেছে। তবে লকডাউন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর মনোভাব দেখাক পুলিশ প্রশাসন এটাই চাইছেন অনেকে। আজ সারাদিন লকডাউন সফল করতে পুলিশকে দাবাং এর ভূমিকায় দেখা যায় কিনা সেদিকেই তাকিয়ে ঘাটালবাসী।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক