এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল শহরের লকডাউন: এলাকা অনেকটাই কাট-ছাঁট করা হল

Published on: July 9, 2020 । 10:39 PM

তৃপ্তি পাল কর্মকার:দীর্ঘক্ষণ প্রশাসনিক বৈঠকের পর ঘাটাল শহরের লকডাউনের এলাকা অনেকটাই কাট-ছাঁট করা হয়েছে। কারণ যে পরিস্থিতির জন্য লকডাউন করা হয় ঘাটাল শহরের কুশপাতায় বর্তমানে সেই পরিস্থিতি নেই বলে জানা গিয়েছে। তাই গতকাল তথা ৮জুলাই জেলা থেকে ‘পুরো কুশপাতা’ লকডাউন করার কথা বলা হলেও আজ সেই লকডাউনের এলাকা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। এটা বললে মোটেই বাড়াবাড়ি হবে না, কুশপাতায় নিয়মরক্ষার জন্য লকডাউন করা হচ্ছে। এবার লকডাউনের জন্য যে এলাকাটি ধরা হয়েছে সেখানে কয়েকটি মাত্র বসতবাটি রয়েছে, বাকিটা স্টেডিয়াম, কলেজ, হাসপাতাল, প্রগতি বাজার এবং কিছু দোকান। সন্ধ্যায় জেলা থেকে ওই তালিকাটি এসেছে। ওই তালিকা অনুযায়ী কুশপাতায় লকডাউন হচ্ছে— কলেজ মোড় থেকে স্টেডিয়াম বাসস্টপ(১২হাত কালী) পর্যন্ত ঘাটাল-পাঁশকুড়া সড়কের দুদিকটা। পূর্ব দিকে হাসপাতালের পেছন পর্যন্ত। পশ্চিম দিকে কলেজ মোড় থেকে রাইমণি রোড় বরাবর মোবাইল কেয়ার হয়ে স্টেডিয়াম বাসস্টপ পর্যন্ত। এই লকডাউনের ফলে ঘাটাল শহরের বাসচলাচল বন্ধ থাকবে না। পশ্চিম মেদিনীপুর জেলার কোথায় কোন এলাকায় লকডাউন করা হচ্ছে এই লিঙ্ক থেকে দেখতে পাবেন: https://drive.google.com/file/d/13aATktMS1YjzgTWEbxjHw68czpf7Z484/view?usp=sharing

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক