এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে বিজেপির পথ অবরোধ

Published on: July 1, 2020 । 9:21 PM

অরুনাভ বেরা: নিউটাউনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর ও হেনস্তার প্রতিবাদে আজ ১জুলাই বুধবার বিকেলে ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করা হয়। ঘাটাল সেন্ট্রাল বাসস্ট্যান্ডে বিজেপির যুবমোর্চা পথ অবরোধ করে। হামলায় দোষীদের শাস্তির দাবি জানান নেতা ও কর্মীরা। মহকুমার বিভিন্ন স্থানে এই কর্মসূচি হয়। ঘাটালে ছিলেন যুব মোর্চার জেলা সভাপতি রাজু আড়ি, যুব মোর্চার ঘাটাল নগর মন্ডলের সাধারণ সম্পাদক রামকৃষ্ণ রায়, ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রামকুমার দে, ঘাটাল নগর মন্ডলের সভাপতি অভিজিৎ অধিকারী, পূর্ব মন্ডলের সভাপতি বিশ্বজিৎ জানা সহ অন্যান্যরা । রামবাবু জানান, মিনিট কুড়ি অবরোধ চলে। অন্যদিকে  ঘাটালের বড়দাতে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার ঘাটাল দক্ষিণ মণ্ডলের পক্ষ পথ অবরোধ করা হয় বলে বিজেপির পক্ষ থেকে সুহৃদ চক্রবর্তী জানান।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক