এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের মহকুমাশাসকের তৎপরতায় ফেরত দেওয়া হলো ভুয়ো কুপনের চাল

Published on: June 28, 2020 । 6:52 PM

তৃপ্তি পাল কর্মকার(২৮ জুন ২০২০): ঘাটাল মহকুমাশাসক অসীম পালের প্রয়োজনীয় পদক্ষেপে ভুয়ো টেম্পোরারি কুপনধারী  চাল  ফেরত দিতে বাধ্য হলো।  ঘটনাটি ঘটেছে দাসপুর ব্লকের অন্তর্গত সামাটে।  জানা গেছে, ওই অঞ্চলের রেশন ডিলার নারায়ণ মণ্ডলের কাছে  এক ব্যক্তি নিজেকে মহকুমাশাসকের গাড়ি চালক পরিচয় দিয়ে প্রায় ৩৯০  কেজি চাল এবং ১১ কেজি ছোলা দাবি করে।  তার সাথে টেম্পোরারি কুপন ও ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।  সেই কুপন দেখে নারায়ণবাবু খাদ্যসামগ্রী দিয়ে দেবার পর গোলমালের সূত্রপাত হয়।  স্থানীয় মানুষ জন ডিলারকে অভিযোগ করতে শুরু করেন।  একজন ব্যক্তি কি করে এতো খাদ্যসামগ্রী পেলেন সেই নিয়ে অভিযোগ শুরু হয়।  ডিলার তখন মহকুমা খাদ্য নিয়ামক পিটার রঞ্জন বরকে ফোনে বিষয়টি জানান।  পিটার বাবু বিষয়টি মহকুমাশাসক অসীম পালকে জানালে তিনি তৎক্ষণাৎ বিষয়টি তদন্তের নির্দেশ দেন।  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তে জানা যায় যে ওই ব্যক্তি ভুয়ো নথিপত্র জমা দিয়ে অফিস থেকে কুপনগুলি সংগ্রহ করেছেন।  সাথে সাথে মহকুমাশাসকের দপ্তর থেকে নির্দেশ জারি করে ওই ব্যক্তিকে অবিলম্বে খাদ্যদ্রব্য ফেরত দিতে বলা হয়।
মহকুমাশাসকের চাপে ওই ব্যক্তি সমস্ত খাদ্যদ্রব্য রেশন ডিলারকে ফেরত দিতে বাধ্য হয়।    মহকুমা শাসক বলেন, আমরা একটা অভিযোগ পেয়েছিলাম।  তার পরিপ্রেক্ষিতে  অবিলম্বে ব্যবস্থা নিয়েছি।  এই রকম দুর্নীতির খবর কেউ আমাদের জানালে প্রশাসন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে। এই ব্যাপারে যে কেউ জড়িত থাকুক না কেন, তাকে ছেড়ে কথা বলা হবে না।  আমরা চাই , যে কারণে এই খাদ্যদ্রব্য দেওয়া হচ্ছে সেগুলি যাতে সঠিক উপভোক্তার কাছে পৌঁছয় সে ব্যাপারে সুনিশ্চিত করা।  আমি এব্যাপারে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছি।
জানা গেছে,   ওই গাড়ি চালক মহকুমাশাসক দপ্তরে ভাড়া করা গাড়ি চালান।  গাড়ির চালক নিয়োগ করেন গাড়ির মালিক। মালিকই বেতন দেন।  চালকদের সাথে সরাসরি  অফিসের কোনো সম্পর্ক থাকে না। গাড়ির মালিক রণজিৎ মাইতি কে মহকুমাশাসক জানিয়ে দেন, ওই চালক যেন মহকুমাশাসক দপ্তরে আর কখনো প্রবেশ না করেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক