এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুর-২ ব্লকের গোমরাই খালের পাড়ে এখন বাড়ি নিজেরাই ভেঙে নিচ্ছেন

Published on: June 22, 2020 । 7:28 AM

তৃপ্তি পাল কর্মকার:দাসপুর-২ ব্লকের গোমরাই খাল সংস্কার করার অনেক আগেই ঘাটাল মহকুমা সেচ ও জলপথ দপ্তর নোটিশ ধরিয়ে ছিল। সেই নোটিশকে আমল দেননি অনেকেই। কিন্তু ১৩ জুন ওই খালের পাড়ে একটি বাড়ি ভেঙে পড়ার পরই সবাই নড়ে চড়ে বসেন। নিজেরাই ভাঙতে শুরু করে দেন সেচ দপ্তরের জায়গার উপর অবৈধভাবে নির্মাণ করা বাড়িগুলি। সেই বাড়ি সমস্ত বাড়ি ভাঙার কাজই এখন চলছে। তবে খালের ধারে ওই সমস্ত নির্মাণগুলি যার জায়গাতেই হোক না বাড়িগুলি ভেঙে দেওয়ার ফলে অনেকেই আশ্রয়হীন হয়ে পড়েছেন। অভিযোগ, এই বর্ষায় প্রশাসনের তরফে একটি ত্রিপল ছাড়া বর্ষার আর কিছু পাননি বলে জানান বাড়ির মালিকেরা। ভেঙে দেওয়া এক বাড়ির মালিক বলেন, এর ফলে আমাদের খুবই সমস্যা হচ্ছে।
১৩ তারিখে ভেঙে পড়া বাড়ির পাশের ৩ টি বাড়ির দুটি ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে, এখনও একটি বাড়ি ভাঙার কাজ চলছে।  যদিও সেচ দপ্তর জানিয়েছে, সেচ দপ্তরের জায়গার উপর বাড়িগুলিকে অনেক দিন আগেই ভেঙে নিতে বলা হয়েছিল। তখন ভেঙে নিলে বর্তমানে সমস্যায় পড়তে হত না।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক