এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

লকডাউনে পথ কুকুরদের জন্য তিন বেলা বিরিয়ানি

Published on: May 9, 2020 । 10:23 AM

তৃপ্তি পাল কর্মকার: লকডাউনের কদিন পর থেকেই সারমেয়দের তিনবেলা নিজে হাতে রান্না করে খাওয়াচ্ছেন দাসপুর ২ ব্লকের হাজরাবেড়ের সমর মণ্ডল। লকডাউন শুধু মানুষের পেটে টান ধরায়নি, ধরিয়েছে ওদেরও। এর ওর ঘর,চা দোকান থেকেই ওরা খাবার পেত। করোনা অতিমারীর প্রভাবে চলছে লকডাউন। দোকানদানি বন্ধ, গৃহস্থের গেটে তালা, ঘরের মধ্যেই সবাই কাজ মিটিয়ে নিচ্ছেন। তাই এবাড়ি ওবাড়ি বুলে বেড়িয়েও খাবার পায়নি পাড়ার কালু ভুলু লালুরা।
বুঝতে পারছেন তো এরা কারা? এরা সারমেয়। রাস্তার কুকুর। সেই পুরোনো প্রস্তর যুগ থেকে মানুষের কাছে কাছে থাকতেই ওরা অভ্যস্থ। সেই মানুষ এখন গৃহবন্দী। তাই পেটে টান পড়েছে ওদের। মধ্য পঞ্চাশের সমরবাবু বরাবর সারমেয় ভালোবাসেন। পেশায় তিনি স্বর্ণশীল্পি। কাশীতে সোনার দোকান সমর বাবুর। লকডাউনের বহু আগে থেকেই তিনি গ্রামে রয়েছেন। এমনিতেই পশু পাখি ভালোবাসেন সমরবাবু। পথকুকুরদের এই না খেতে পাওয়াটা খুব কষ্ট দিচ্ছিল তাকে।
তাই সিদ্ধান্ত নেন নিজেই রান্না করে খাওয়াবেন কুকুরদের। সেই মত নিজেই আয়োজন করে ফেলেন। রামনগর দুবরাজপুর তেমাথা মোড়ে রান্না করে নিয়মিত তিন বেলা খাওয়াচ্ছেন আটটি কুকুরকে। খাওয়ানোর সময় অন্য কুকুর এসে দাঁড়ালেও তাকেও ফেরানো হয় না।
একঘেয়েমি খাবার দেওয়া হয়না। পাল্টে পাল্টে মেনুতে বদল আনা হয়। প্রথমদিকে এলাকার মানুষ সমরবাবুর এই উদ্যোগ দেখে হাসাহাসি করলেও, এখন সবাই খুব ভালো ভাবে নিয়েছেন এই উদ্যোগটি। কেউ কেউ কুকুরদের রান্নার জন্য চাল দিয়ে যাচ্ছেন। কেউ চাল পাঠিয়ে দিচ্ছেন। লকডাউন না ওঠা পর্যন্ত কুকুরদের রান্না করে খাওয়াবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন সমরবাবু।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক