এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

২ গর্ভবতী মহিলা বিশাখাপত্তনম থেকে হেঁটে রামজীবনপুরে

Published on: May 7, 2020 । 4:32 PM

তৃপ্তি পাল কর্মকার: একেই বলে বাড়ি ফেরার টান। বিশাখাপত্তনম থেকে হেঁটে দক্ষিণ দিনাজপুর! আজ ৭ মে সকালে এরকমই আত্মপ্রত্যয়ী বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিকদের দেখা মিলল রামজীবনপুর শহরে। রামজীবনপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দেওপুর গ্ৰামে আজ১৯জন পায়েহাঁটা পরিযায়ী শ্রমিকদের দেখা যায়। তাঁদের মধ্যে দু’জন গর্ভবতী মহিলাও রয়েছেন। চারদিন আগে তাঁরা বিশাখাপত্তনম থেকে পায়ে হেঁটে দক্ষিণ দিনাজপুরের ডালখোলার উদ্দেশ্যে যাত্রা করেন। মাঝে ২০০ কিলোমিটার গাড়িতে আসতে পেরেছেন। তারপর আবার পায়ে হাঁটা। পথে কোথাও প্রশাসন ওদের সহযোগিতা যেমন করেনি, আটকেও দেয়নি। অভুক্ত অবস্থায় চারদিন হাঁটার পর রামজীবনপুরের দেওপুরের রাজ্যসড়কে পৌঁছায়। দেওপুর শিবশক্তি ক্লাবের সদস্যরা ওই শ্রমিকদের আটকান এবং এই হেঁটে আসার ঘটনাটি জানতে পারেন। ওই ক্লাবের উদ্যোগে দেওপুর গ্ৰামের বাইরে রাজ্যসড়কের ধারে এক পুকুর পাড়ে ,গাছের তলায় রান্নার ব্যবস্থা করে দেওয়া হয়। চারদিন পর ওই শ্রমিকরা ভাত খেতে পান।
জানা গিয়েছে, এতদিন ওই সমস্ত শ্রমিকেরা বিশাখাপত্তনে এইচ.পি.সি.এলের নির্মাণ কাজে ঠিকাদারের অধীনে ঠিকা শ্রমিক হিসেবে কাজ করতেন। লকডাউন হবার পর কাজ বন্ধ হয়ে যায়। ঠিকাদার ওদের পাওনা না-দিয়ে চলে যান। জমানো টাকা দিয়ে এতদিন ওরা কোনোক্রমে চালিয়েছেন। টাকা শেষ হয়ে যাওয়ার পর বাড়ি ফেরার চেষ্টা করেন। হাঁটতে হাঁটতে আজ ওরা রামজীবনপুর পৌঁছান। পরে রামজীবনপুর ফাঁড়ির ইনচার্জ রাম আশিস সিং ঘটনাস্থলে পৌঁছান। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ওদের সরকারি সেন্টারে পাঠানোর ব্যবস্থা করা হবে এবং আগামী ২-৩দিনের মধ্যেই ওদের গাড়িতে করে বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করা হবে বলে আশিসবাবু আশ্বাস দেন। আপাতত দেওপুর শিবশক্তি ক্লাবের সদস্যরা ওই শ্রমিকদের দেখভাল করছেন। তবে চাল,ডাল সব্জির ব্যবস্থা আশিসবাবু করে দেবেন বলে জানিয়েছেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক