এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

গ্রামের রাস্তা অবরুদ্ধ করা হল, অপরিচিত দেখলেই ধরে হাসপাতালে পাঠানো হচ্ছে

Published on: April 1, 2020 । 11:20 AM

নিজস্ব সংবাদদাতা: গ্রামের রাস্তা দিয়ে অবাঞ্ছিত যাতায়াত রুখতে গ্রামবাসীরা নিজেরাই রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে পথ অবরুদ্ধ করে রাখলেন। আজ ১ এপ্রিল সকাল থেকে ঘাটাল থানার রত্নেশ্বরবাটীতে এই ধরনের অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। ওই গ্রামের বাসিন্দা শপথ চক্রবর্তী, সুমন সন্ন্যাসী, প্রশান্ত দোলই, প্রদীপ দলবেরা প্রমুখ বলেন,  নাকের ডগায় দাসপুরের এক স্বর্ণ শিল্পী করোনাতে আক্রান্ত হলেন। তিনি ট্রেনে করে গত সপ্তাহে বাড়ি আসার পর অনেক জায়গায় ঘোরাঘুরি করেছেন বলে জানা গিয়েছে। আমাদের এই রাস্তা দিয়েও প্রচুর অপরিচিত মানুষ অবাঞ্ছিত ভাবে যাতায়াত করেছেন। সেজন্যই আমরা এদিন থেকে রাস্তায় গাছের গুঁড়ি দিয়ে রাস্তা অবরুদ্ধ করে রেখেছি। বিনা দরকারে যাঁরা রাস্তায় বেরিয়েছেন তাঁদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
শপথবাবু বলেন, গুঁড়ি দিয়ে রাস্তা আটকানোর প্রায় সঙ্গে সঙ্গে ফলও পাওয়া গিয়েছে। সকালের দিকে দেখা গেল একটি মেশিন ট্রলিতে করে হাওড়ার মাছিনান থেকে কিছু যুবক পুলিশকে এড়িয়ে কোলাঘাট, শ্রীবরা, গোপীগঞ্জ এবং রাণীচক হয়ে আমাদের রাস্তা দিয়ে বরদার দিকে যাওয়ার চেষ্টা করেছিল। আমরা তাঁদের আটকে সিভিক ভলান্টিয়ারকে খবর দিই। পরে তাঁদের হাসপাতালে যেতে বাধ্য করাই। ভ্যান চালকেরও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
রত্নেশ্বরবাটী গ্রামের বাসিন্দাদের ওই উদ্যোগে খুশি মহকুমার একাংশের মানুষ। কারণ শপথবাবুদের  মতো প্রত্যেকটি গ্রামের মানুষ যদি সচেতন হয়ে এই কাজ করেন তাহলে করোনা সংক্রমণের হার অনেকটাই কমে যাবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক