এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনা ছক্কা হাঁকালে লুজ বল দেবার দায় থাকবে দাসপুরের কিছু বোলারের

Published on: March 27, 2020 । 6:06 PM

দেশ ছাড়িয়ে সারা বিশ্ব ভুগছে করোনার ভয়াবহ গ্রাসে। এই অদৃশ্য শত্রুকে দমনে একমাত্র অস্ত্র যেখানে সামাজিক দূরত্ব মেনে চলা সেখানে দেশ জুড়ে লক ডাউনের মাঝেই দাসপুর থানার ডিহিচেতুয়ায় একদল তরুণ তরতাজা যুবক শুক্রবার সকাল বিকেল জুড়ে হাতে হাত মিলিয়ে বলে ব্যাটে এক করে প্রতিবেশী বন্ধুদের আউট করলেও করনার ছয় হাঁকানোর সম্ভাবনা অনেকাংশেই বাড়িয়ে দিল।

আমরাই পারি নির্লজ্জ হয়ে দেশের দশের শত্রু হয়ে সারা ভারতকে এভাবে মানচিত্র থেকে মুছেদিতে। আবার আমরাই পারি এই করোনার বিরুদ্ধে লড়াইয়ে হাতে হাত আর না ধরে মনের আলিঙ্গনে অদৃশ্য এই শত্রুকে সমূলে উৎখাত করতে। কী চান আপনি? এগিয়ে আসুন। ঘরে বসে কিছু না করে দেখান। হ্যাঁ এখন বাইরে বেরিয়ে কিছু না করাই বুদ্ধিমানের কাজ।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭