এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় সাহিত্য সম্মেলন

Published on: March 15, 2020 । 9:13 PM

গণেশ দাস: সাহিত্য সম্মেলন করল মেদিনীপুর সাহিত্য সংসদ। আজ ১৫ মার্চ চন্দ্রকোণা শহরের ঠাকুরবাড়ি অতসী স্মৃতি হাইস্কুলে সাহিত্য সম্মেলনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি ছিলেন তারাপদ বিশুই৷ অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে শ্রীকান্ত পাত্র ও ডাঃ সুখেন্দুবিকাশ মাইতি৷ এছাড়াও ড রেণুকা মাজি,শান্তিপাহাড়ি, মানিকলাল ভট্টাচার্য প্রমুখ৷ স্বাগত ভাষণ দেন সংসদের প্রতিষ্ঠাতা তথা সম্পাদক ডাঃ সুদর্শণ রায়৷ তিনি বলেন, প্রতি বছরের মতো এই বছেরর অনুষ্ঠানও দুই বাংলার সাহিত্য সংস্কৃতির মেলবন্ধনেই অনুষ্ঠিত হয়েছে৷ কিন্তু খুবই দুঃখ জনক যে বাংলাদেশ থেকে যাঁদের আসার কথা তাঁরা করোনার কারণে ভিসা পাননি। তাই তাঁরা আসতে পারেরননি৷ তবে তাঁরা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন
যদিও বাংলাদেশ থেকে কবি ও সাহিত্যিকেরা আসতে পারেননি তবুও আজকের অনুষ্ঠানে দুই মেদিনীপুরের শতাধীক কবি ও সাহিত্যিক করোনা আতঙ্ককে উপেক্ষা করে কেবলমাত্র সাহিতত্যের টানে চন্দ্রকোণার সাহিত্য সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানে কবিতা পাঠে প্রবীণদের মধ্যে ছিলেন রামকৃষ্ণ রানা, বিষ্ণুপদ আচার্য, মুক্তি ঘোষ, গোকুল মাইতি, অনুপম ভট্টাচার্য, রঘুপতি বাপলি প্রমুখ৷ এছাড়াও নবীন কবিদের মধ্যে ছিলেন মৌপর্ণা মুখোপাধ্যায়, কাকলী হাজরা, শঙ্খরাজ মণ্ডল, গুরুপদ মণ্ডল, গণেশ দাস প্রমুখ৷ অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন জিতেন্দ্রনাথ চট্টোপাধ্যায়৷উল্যেখ্য এই অনুষ্ঠানে ৯ জন কবিকে ‘জীবনানন্দ স্মৃতি সাহিত্য’ পুরস্কার ও এক জন আঞ্চলিক ইতিহাস গবেষককে ‘কানাইলাল দীর্ঘাঙ্গী স্মৃতি’ পুরস্কার প্রদান করা হয়৷ অনুষ্ঠানে কবিতা পাঠ ও সাহিত্য সম্মান প্রদান ছাড়াও, সঙ্গীত পরিবেশন, পুরাকীর্তি আলোকচিত্র প্রদর্শনী, পুস্তক ও পত্রিকা প্রদর্শন করা হয়।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব