এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের স্কুলে শিক্ষকের দাবিতে তালা ঝুলিয়ে বিক্ষোভ

Published on: March 12, 2020 । 12:19 PM

তৃপ্তি পাল কর্মকার :দাসপুরের স্কুলে বিক্ষোভ। স্কুলের গেটে তালা দিয়ে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা আজ ১২ মার্চ বিক্ষোভ দেখালেন। আজ দাসপুর-২ ব্লকের চাঁইপাট সাতমাথাতলা প্রাথমিক বিদ্যালয়ে ওই বিক্ষোভটি চলে। ফলে বন্ধ হয়ে যায় ওই স্কুলের পঠনপাঠন। পড়ুয়ারা বাড়ি ফিরে চলে যায়। স্কুলে মাত্র একজন শিক্ষক। আরও শিক্ষক দেওয়ার দাবিতে তাঁরা আজ স্কুলে তালা দিয়ে বিক্ষোভ দেখান বলে জানা গিয়েছে।
অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগের কথা স্বীকার করেছেন ওই স্কুলের টিআইসি উজ্জ্বল মান্না।
ওই গ্রামের বাসিন্দা সুমন বেরা, প্রণব জানা, বলরাম জানা প্রমুখ বলেন, আমরা বার বার শিক্ষা দপ্তরে বিষয়টি জানিয়েছি। কিন্তু কোনও ফল হয়নি বলেই আমরা আজ এই আন্দোলনে নেমেছি। অবিলম্বে এই স্কুলে শিক্ষক না দিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক