এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পঞ্চায়েতের ১০০ দিনের শ্রমিক দিয়ে ক্ষীরপাই পুরসভার পুকুর পরিষ্কার, ক্ষোভ

Published on: February 23, 2020 । 8:39 PM

তনুপ ঘোষ: গ্রামপঞ্চায়েতের ১০০ দিনের কাজের টাকায় পৌরসভা এলাকার পুকুর পরিষ্কার করা হল। এনিয়েই রাজনৈতিক তরজা  শুরু হল ক্ষীরপাই শহরে। আজ ২৩ ফেব্রুয়ারি  ঘটনাটি ক্ষীরপাই পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে ঘটেছে।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  ক্ষীরপাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি পুকুর প্রায় ১০ বছর পরিষ্কার হয়নি।    পুরসভাকে বার বার বলা সত্ত্বেও   কোনও ফল পাওয়া যায়নি। আজ পুকুরের দুই পাড়ের বাসিন্দাদের অসুবিধা মেটাতে চন্দ্রকোণা-১ পঞ্চায়েত সমিতির মাড় সংসদ এগিয়ে আসায় খুশি  এলাকাবাসী। এলাকার মানুষ  বলেন যে কাজটি পুরসভার করা উচিৎ ছিল সেই কাজটি বিডিও অফিসের উদ্যোগে হওয়ায় আমরা আনন্দিত। বিভিন্ন পোকামাকড়, মশা, মাছি রোগ জীবাণুর হাত থেকে রেহাই মিলবে বলে দাবিএলাকাবাসী। যদিও এই কাজ নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন  শুরু হয়েছে। কারণ ওই পুকুর সংলগ্ন এলাকার একটি বাড়িতে এক সরকারি আধিকারিক থাকেন।  তাই   উন্নয়নের নামে ওই আধিকারিকের সুবিধের   জন্য ওই  উদ্যোগ  বলে মনে  করছে রাজনৈতিক দলের একাংশ।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক