এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সম্পাদক অশোক চট্টোপাধ্যায় মারা গেলেন

Published on: November 30, 2019 । 7:53 PM

নিজস্ব সংবাদদাতা: ঘাটাল মহকুমার বৈকুণ্ঠপুর শংকরপুর থেকে প্রকাশিত পাক্ষিক সংবাদপত্র  ‘চেতুয়া সংবাদ’-এর সম্পাদক অশোক চট্টোপাধ্যায় মারা গেলেন। আজ ৩০ নভেম্বর গড়বেতার ঝাড়বনিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। অশোকবাবু দাসপুরের শংকরপুরেই থাকতেন। প্রায় ১০ বছর আগে তাঁর একমাত্র সন্তান ২১ বছর বয়সে দীর্ঘ রোগভোগের পর মারা যাওয়ার পর তিনি দাসপুর থেকে তাঁর শ্বশুর বাড়ি এলাকা  গড়বেতার  ফতেসিংহপুর -ঝাড়বনিতে নতুন বাড়ি করে চলে যান। সেখান থেকেই দাসপুরের ঠিকানায় সংবাদপত্রটি চালালেও মানসিক অবসাদে ভুগছিলেন। গড়বেতা চলে গেলেও ঘাটালের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল। তাঁর হাত ধরে অনেকেই সাংবাদিকতা শিখেছেন। আজ তাঁর মৃত্যুর খবরে ঘাটালে শোকের ছায়া নেমে আসে।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক