এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে কর্মী সভায় আসবেন সূর্যকান্ত

Published on: November 29, 2019 । 3:18 PM

অরুণাভ বেরা: ভারতে কমিউনিস্ট পার্টি শতবর্ষে পা রাখল। এই উপলক্ষ্যে ১ ডিসেম্বর রবিবার ঘাটালে আসছেন সিপিএমের রাজ্য সম্পাদক ও পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র। ওই দিন ঘাটাল কলেজের কর্মীসভায় বক্তব্য রাখবেন তিনি। আলোচনার বিষয় থাকবে ‘শতবর্ষে ভারতে কমিউনিস্ট পার্টির আন্দোলনের ইতিহাস ও বর্তমান সময়ে আমাদের দায়িত্ব কর্তব্য।’ সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য অশোক সাঁতরা জানিয়েছেন, ওইদিন কর্মীসভায় থাকবেন সিপিএমের জেলা সম্পাদক তরুণ রায়। ঘাটাল ব্লকের কর্মীরা থাকবেন আলোচনা সভায়। এই কর্মসূচির জন্য প্রচার চলছে। কর্মীসভার পরে কেন্দ্রীয়  বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল হবে। মিছিলে সূর্যকান্তবাবু পা মেলাবেন।

বাবলু মান্না

'স্থানীয় সংবাদ'-এর Senior Reporter. ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9933998177/ 9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক