এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের যাত্রী প্রতীক্ষালয় রঙ করে দিল বিজেপি

Published on: October 20, 2019 । 9:16 PM

নিজস্ব সংবাদদাতা: দাসপুর গঞ্জের যাত্রী প্রতীক্ষালয় সাফাই করল বিজেপির কর্মীরা। বিজেপির স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে আজ ২০ অক্টোবর সকালে দলের কর্মী ও সমর্থকেরা দাসপুর গঞ্জের বাসস্টপ এলাকাটি পরিষ্কার করেন এবং ওই এলাকায় ব্লিচিং ছড়ান। যাত্রীপ্রতীক্ষালয়ের দেওয়ালে সাঁটানো  নানা ধরনের দৃশ্য-দূষণকারী পোস্টারগুলি তুলে দিয়ে রঙ করারও ব্যবস্থা করেন। বিজেপির যাত্রী প্রতীক্ষালয়টি পরিষ্কার করার উদ্যোগটি অনেকেরই ভালো লেগেছে। কারণ, ঘাটাল-পাঁশকুড়া সড়কের ধারে যে সমস্ত যাত্রী প্রতীক্ষালয়গুলি রয়েছে তার বেশিরভাগই অপরিষ্কার। স্বচ্ছন্দে বসা দায় হয়ে যায়।  বিজেপির স্থানীয় কর্মী ও সমর্থকেরা আশ্বাস দিয়েছেন আগামী দিনে তারা ওই প্রতীক্ষালয়টিকে ধারাবাহিকভাবে পরিষ্কার রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

 

 

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি