এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র দাসপুরের সোনামুই

Published on: September 18, 2019 । 4:14 PM

ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর থানার সোনামুইতে সরকারি বাসের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল সোনামুই। স্থানীয়দের থেকে জানাগেছে আজ দুপুর প্রায় ২টা নাগাদ হলদিয়াগামী (তারাপীঠ-হলদিয়া) এক সরকারি বাসের ধাক্কায় গুরুতর চোট পেয়ে ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার সোনামুই বি এড কলেজের কাছেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। মৃতের নাম স্বপন দোলই(৩২),বাড়ি দাসপুর থানার রবিদাসপুরে।

স্থানীয়দের দাবি ঘাতক ওই সরকারি বাস ফাঁকা রাস্তার মধ্যেই এই সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে পালিয়েছে। এক বাসিন্দা বাসটিকে ধাওয়া করেও বাসকে আটকাতে পারেনি। ঘাতক বাসকে ধরে এই দুর্ঘটনায় মৃত্যুর জন্য মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও ঘাটাল পাঁশকুড়া সড়কের  দ্রুত সারাইয়ের দাবিতে স্থানীয়রা বিকেল প্রায় ৩টা পর্যন্ত মৃতদেহ আটকে পথ অবরোধ করে। পরে দাসপুর থানার অতিরিক্ত পুলিস বাহিনী এসে অবস্থার সামাল দেয় ও পুলিসের আশ্বাসে স্থানীয়রা অবরোধ তুলে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭