এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ভাগ্নিকে ধর্ষণ মামার, গ্রেপ্তার মামা

Published on: August 30, 2019 । 9:33 AM

নিজস্ব সংবাদদাতা: পুজো দেখাতে যাওয়ার নাম করে প্রতিবেশী এক ভাগ্নিকে ধর্ষণ করার অভিযোগ উঠল মামার বিরুদ্ধে। মামার নাম  দেবাশিস মণ্ডল। দাসপুর থানার উত্তর গোবিন্দনগর গ্রামে বাড়ি। ধর্ষণের ঘটনাটি জুন মাসের ২ তারিখে ঘটলেও ২৮ আগস্ট ধর্ষিতার মা দাসপুর থানায় অভিযোগ করলে পুলিশ সেদিনই দেবাশিসকে গ্রেপ্তার করে।
নাবালিকার বাড়ি দাসপুর থানার শ্রীবরায়। সে পড়াশোনার জন্য মামাবাড়ি দাসপুর থানারই বাঁশখালে থাকে। দেবাশিসের বাড়ি ওই এলাকায়। দেবাশিসদের সঙ্গে ধর্ষিতার মামা বাড়ির সম্পর্ক ভালো। সেই সুবাদে ২ জুন দেবাশিস ওই ছাত্রীটিকে উত্তর গোবিন্দ নগরের শীতলা পুজো দেখতে নিয়ে গিয়ে   রাতে তাকে ঠাণ্ডা পানীয়র সঙ্গে কিছু মিশিয়ে অচেতন করার পর ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের পর বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়। কিশোরীটি ক্রমশ মানসিকভাবে ভেঙে পড়লে বাড়ির লোক বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ করেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক