এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ক্যানসার আক্রান্তকে ১ লক্ষ টাকা দিল বিসিডিএ-র দাসপুর-১ জোন

Published on: June 25, 2022 । 7:14 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ: ক্যানসার আক্রান্তের চিকিৎসার জন্য পরিবারের হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দিল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের দাসপুর-১ জোন। বিসিডিএ-র দাসপুর-১ জোন কমিটির সম্পাদক দেবব্রত বন্দোপাধ্যায় বলেন, আমাদের অ্যাসোসিয়েশনের সদস্য তথা জোতগৌরাঙ্গ গ্রামের নিউ তারা মা মেডিকেল স্টোরের কর্ণধার দিব্যেন্দু মাইতি লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে ভেলোরে চিকিৎসাধীন। এই সময় তাঁর এবং পরিবারের পাশে দাঁড়াতে বিসিডিএ-র রাজ্য কমিটির তহবিল থেকে ১ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। গত ২৪ জুন দাসপুরের বিসিডিএ অফিস থেকে ওই চেকটি তুলে দেন বিসিডিএ-র জেলা সম্পাদক মাধব পাত্র। ওইদিন দাসপুর জোন কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন বলে জানান দেবব্রতবাবু।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now