এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সুলতাননগরে পথ দুর্ঘটনায় গুরুতর জখম মা ও ছেলে

Published on: April 24, 2019 । 8:19 AM

সৌমেন মিশ্র: আজ ২৪ এপ্রিল সকালে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন মা ও ছেলে। এদিন জগন্নাথপুর থেকে সব্জি নিয়ে বিক্রি করার জন্য টালিভাটার উদ্দেশ্যে আসছিলেন জগন্নাথপুরের পূর্ব পাড়ার বাসিন্দা মা অষ্টমী রানা ও ছেলে অনুপ রানা। ছেলের বাইকে পেছনে বসে ছিলেন মা। ঢ্যাঁড়সের ব্যাগটি বাইকে ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সুলতাননগরের কাছে বাইকের ব্যাগটি একটি লরির ব্যাক লাইটের সঙ্গে আটকে গেলে বাইকটি উল্টে যায়। মা ও ছেলে রাস্তার ওপর পড়ে যান। মায়ের মাথা ফেটে যায়। ছেলেও জখম হন। স্থানীয় বাসিন্দা কমল সামন্ত ও অন্যান্যরা  মা ও ছেলেকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। বাইকের নম্বর: WB34AZ3450 •ছবিটি পাঠিয়েছেন কমল সামন্ত।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক