এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রাতে ছেলে ধরার হুজুগে মাতল দাসপুরের হরিরামপুর

Published on: February 20, 2019 । 11:17 PM

রাতেই ছেলে ধরার হুজুগ উঠল হরিরামপুরে। আজ ২০ ফেব্রুয়ারি রাত ৯টা নাগাদ হঠাৎ দাসপুর থানার হরিরামপুর মাজি পাড়ায় হৈ হট্টগোল শুনে পাশাপাশি এলাকা থেকে শতাধিক লোক জড়ো হন।

জনতা জড়ো হতেই ওই পাড়ার পক্ষে জানানো হয়, কয়েকজন যুবক তাদের বাড়িতে এসে উঁকি মারছিল। বাচ্চা ছেলে খুঁজছিল। তারপরই বাড়ির সবাই চিৎকার করতে
শুরু করেন। চিৎকার শুনে সাথে সাথে পাড়ার লোকজন চলে এলে যুবকগুলি চম্পট দেয়। পরে তাদের অনেক খোঁজাখুঁজি করেও কেউ হদিশ করতে পারেনি। শুধু তাই নয়, এই ঘটনার কোনো প্রত্যক্ষদর্শীর বয়ান পাওয়া সম্ভব হয়নি।

জনাকয়েক মানুষ ঘাটাল মেদিনীপুর সড়কের ধারে হরিরামপুর মাজি পাড়ায় ঢুকে হঠাৎ উধাও হয়ে গেল, এটা কি আদৌ সম্ভব? তাই এই ঘটনাকে অনেকেই কাল্পনিক বলে মনে করছেন। তাঁদের বক্তব্য, ওই মাজি পাড়া থেকে বেরিয়ে পালাতে গেলে হয় তাদেরকে ডিহিপলসা বা হরিরামপুরের দিক দিয়ে যেতে হবে। কিন্তু ওখান থেকে বেরিয়ে যাবার প্রায় সব রাস্তায় বন্ধ করে ফেলেছিল এলাকাবাসী। তাই অনেকেই মনে করছেন, এটা তাঁদের দেখার ভুল।

জেলা জুড়ে কয়েকদিন ধরেই এই ছেলে ধরার রব উঠেছে। অজ্ঞাত, ভবঘুরে দেখলেই বিভিন্ন জায়গায় ছেলেধরা সন্দেহে কিছু সাধারণ মানুষকে মারধর করা হচ্ছে। কিন্তু সারা রাজ্যে এখনও পর্যন্ত একটি ঘটনারও সত্যতার প্রমাণ মেলেনি। তাই বুদ্ধিজীবীদের ধারণা, হরিরামপুরেও কিছু হুজুগ কাজ করেছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক