এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ভোররাতে ঘাটাল-পাঁশকুড়া সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ২!

Published on: March 14, 2019 । 8:03 AM

দাসপুর থানার ঘাটাল-পাঁশকুড়া সড়কের গৌরা সোনামুই এলাকায় ভোররাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ঘাটাল মহকুমার এক ব্যবসায়ী(দাস মার্বেল) পরিবারের একাধিক সদস্যের।

স্থানীয় সূত্রে জানাগেছে, পাঁশকুড়ার দিক থেকে আসা একটি বোলেরো গাড়ি সোনামুইর আগে রাস্তার পাশের এক জলাশয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি বুধবার ভোর রাতে হয়েছে বলে জানাগেছে।

ঘাটাল পৌরসভার চেয়ারম্যান বিভাষ ঘোষ জানান,এই পথ দুর্ঘটনায় ঘাটাল শহরের এক ব্যবসায়ী (দাস মার্বেল) সুশীল দাস ও তার মেয়ে মামনি দাসের (ঘাটাল হাসপাতালের নার্স) মৃত্যু হয়েছে। তাঁরা সপরিবারে এই বোলেরো গা­­ড়িতে করেই বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। ফেরার সময় গাড়িটি পাশের জলাশয়ে পড়ে গেলে ওই বিপত্তি ঘটে। ঘাটাল হাসপাতাল সূত্রে জানাগেছে ওই দুর্ঘটনাগ্রস্থ গাড়িটির চালকও মারাগেছেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭