এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বালি খাদান নিয়ে রণক্ষেত্র চন্দ্রকোণা এলাকা উত্তাল

Published on: February 16, 2019 । 8:12 PM

•চন্দ্রকোণায় বালি খাদান নিয়ে বিক্ষোভ অব্যাহত।  শিলাবতীর নদী গর্ভে বালি খাদানগুলি অবৈধ দাবি তুলে  ১৬ ফেব্রুয়ারি চন্দ্রকোণা   থানার চৈতন্যপুরে  বালি খাদানে চলে বিক্ষোভ, ধরানো হল অস্থায়ী চালায় আগুন, ভাঙচুর করা হলো একটি ট্রাকটার।   স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে শিলাবতী নদী থেকে তোলা হচ্ছে বালি যার ফলে ক্ষতির মুখে পড়েছে নদীর পাড়, এমনকী ওই নদীর জলে মহিলারা স্নান করতে গেলে তাদের দেখে কটূক্তি করে বালি খাদানের কর্মীরা। এরই প্রতিবাদে আজ সকালে চৈতন্যপুর, নিত্যানন্দপুর সহ কয়েকটি গ্রামের  বাসিন্দা বালি খাদানে বিক্ষোভ দেখান।  তিনটি ট্রাক আটক করে উত্তেজিত জনতা। এমনকী বালি খাদানের অস্থায়ী তবুতে আগুন ধরিয়ে দেয়া হয়। খবর পেয়ে আসে চন্দ্রকোনা  থানার পুলিশ। এলাকাবাসীদে অভিযোগ,  অবিলম্বে বন্ধ করা হোক এই বালি খাদান।যদিও বালি খাদান মালিক মুক্তিপদ মাইতি বলেন খাদানটি বৈধ, বৈধ ভাবে বালি তোলা হচ্ছিল। এলাকাবাসীরা হঠাৎ কেন এধরনের সমস্যা করছেন জানি না। ওই ঘটনায় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি। ঘটনাস্থলে রয়েছে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ বাহিনী। 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক