এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

পুকুরে স্নান করতে নেমে তড়িতাহত হয়ে মর্মান্তিক মৃত্যু প্রৌঢ়ার

Published on: June 29, 2019 । 1:20 PM

পুকুরে স্নান করতে গিয়ে সাতসকালেই বিদ্যুৎ পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল বছর ৫৭ এর এক প্রৌঢ়ার। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দাসপুর থানার রাজনগরে।

স্থানীয় বাসিন্দা দীপক পোড়া জানান, রামপদ ডগরার স্ত্রী আরতী ডগরা সকালে উঠে বাড়ির পাশের পুকুরে স্নান করে বাড়ির সামনের একটি দড়িতে কাপড় মিলতে গেলে পায়ে বিদ্যুতের তারের জি আই তারটি আটকে যায় এবং তড়িতাহত হয়ে আরতী দেবীর মৃত্যু হয়।

কিন্তু জানাগেছে সময় মত বিল না মেটানোয় বছর কয়েক আগেই তাদের বাড়িতে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করেছিল বিদ্যুৎ দপ্তর। তবে কীভাবে ওই বিচ্ছিন্ন তারে বিদ্যুই এল। স্থানীয়দের বক্তব্য বিদ্যুৎ দপ্তরের তরফে ভুলবসত ওই তারে সংযোগ করে দেওয়াতেই এই অপ্রত্যাশিত মৃত্যু!

গ্রামবাসী ও মৃতের পরিবার মৃতদেহ আটকে বিদ্যুৎ দপ্তরের গাফিলতির বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়। পরে দাসপুর থানা ও বিদ্যুৎ দপ্তরের লোকজন এসে অবস্থার সামাল দেয়।

Join our Whatsapp group

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে