এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দীর্ঘদিন পর খুলল স্কুল,ছাত্রছাত্রীদের কথা ভেবে অভিভাবকরা চাইলেন আবার ছুটি

Published on: June 11, 2019 । 5:09 AM

সারা রাজ্যের সাথে আমাদের মহকুমার বিদ্যালয় গুলিতেও আজ থেকে শুরু হল পঠন পাঠন। হাঁফ ছেড়ে বাঁচল শিক্ষার্থীদের অভিভাবকরা। অনেক দিনপর ক্লাসের বন্ধুদের কাছে পেয়ে সকাল সকাল বিদ্যালয়ে এসে দেদার আড্ডা হৈহল্লা করল ঘাটালের খুদে পড়ুয়ারা।

লম্বা ছুটি শেষে বিদ্যালয়ে প্রথম দিন খুদে পড়ুয়াদের থেকে মিলল মিশ্র প্রতিক্রিয়া। জানা গেলে বিদ্যালয়ের শিক্ষকশিক্ষিকাদের মনে কথা। বিদ্যালয় খোলার আগে থেকেই আবার তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে। তাতে কেউ কেউ আবার ভিন্ন মতামত দিয়েছেন। তাঁদের মতে এখন যা গরম পড়েছে,ছুটিটা এখনও থাকলে ভালো হতো।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭