এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুর: রাতে দোকান ভাঙার সময় ‘চোর’ সন্দেহে ধৃত

Published on: February 5, 2019 । 7:55 AM

•সোমবার ৪ ফেব্রুয়ারি রাতে দাসপুর বকুলতলায় একটি দোকান ভেঙে চুরি করার সময় এই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেললেন স্থানীয় বাসিন্দারা। রাত ১২টা নাগাদ দাসপুর বকুলতলার সন্তু দাসের দোকানের সামনে তিন জন লোককে সন্দেহজনক ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এলাকার বাসিন্দাদের সন্দেহ হয়। বুকলতলা ব্যবসায়ী সমিতির সম্পাদক আকতার খান বলেন, আমরা চুপিসাড়ে দোকানের কাছে যেতেই দুজন দুষ্কৃতী পালিয়ে যায়। সামনে গিয়ে দেখা যায় দোকানের জানালা ভাঙা অবস্থায় রয়েছে। দোকানের মধ্যে জিনিসপত্র তছনছ।  ব্যক্তিটিকে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। দাসপুর থানার পুলিশ জানিয়েছে, ব্যক্তিটিকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক