এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুর রাজনগরে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে কারচুপির অভিযোগে বিজেপির বিক্ষোভ

Published on: June 7, 2019 । 8:07 PM

একশো দিনের কাজ থেকে বার্ধক্য ভাতা,শৌচালয় থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা একাধিক ইস্যুতে কারচুপির অভিযোগ তুলে দাসপুর ১ নম্বর ব্লকে তৃণমূল পরিচালিত রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে ডেপুটেশন দিল এলাকার বিজেপির কর্মী সমর্থকরা।

৭ জুন বিকেল প্রায় ৩টা থেকে রাজনগর গ্রামপঞ্চায়েত অফিসের বিভিন্ন প্রান্ত থেকে হাজার খানেক বিজেপি কর্মী সমর্থকদের মিছিল করে আসতে দেখা যায়। পতাকা উঁচিয়ে জয় শ্রীরাম ধ্বনি তুলে কর্মী সমর্থকেরা গ্রাম পঞ্চায়েত অফিস চার দিক থেকে ঘিরে ফেলে। আগে থেকেই দাসপুর পুলিসের জনা কয়েক পুলিস মোতায়েন ছিল।বিজেপির পক্ষে বিজেপি নেতা অরূপ রতন মিশ্রের নেতৃত্বে ৫জনের একটি প্রতনিধি দল ওই গ্রাম পঞ্চায়েত প্রধান অরুন দোলইয়ের কাছে বিভিন্ন ইস্যুগুলি তুলে ধরেন। পঞ্চায়েত প্রধান অরুণ বাবু ও তাঁর পারিসদ বর্গ ওই প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন। পরে ওই গ্রাম পঞ্চায়েত প্রধান বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক