এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুর খুকুড়দহে বেপরোয়া বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পথচারীর

Published on: March 24, 2019 । 12:29 PM

বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আজ সকাল প্রায় ৮টা নাগাদ দাসপুর থানার খুকুড়দহ বাজারের আগে ঘাটাল পাঁশকুড়া সড়কে খুকুড়দহ চটির কাছে। স্থানীয় বাসিন্দা গনেশ ভুঁইঞা জানান,সকাল ৮টা নাগাদ এক পথচারী খুকুড়দহ চটির কাছে রাস্তা পার হতে গেলে আচমকাই এক বাইক এসে ওই ব্যক্তিকে ধাক্কা দিলে বছর ৫৫ এর ওই প্রৌঢ় গুরুতর আহত অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়েন।

স্থানীয়রা আহত ওই ব্যাক্তিকে উদ্ধার করে পূর্ব মেদিনীপুরের পীতপুর হাসপাতালে পাঠালে পরে তাঁর মৃত্যু হয়।
বাইক সমেত বাইট চালককে আটক করে স্থানীয়রাই পুলিসে খবর দেয়। মৃত ওই পথচারীর নাম অজিত সামন্ত। বাড়ি খুকুড়দহের শ্রীপুরে। (তথ্য-শ্রীকান্ত ভুঁইঞা)

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

ভুল পরিচয়ে অপহরণের চেষ্টা নাকি রিহ্যাবের আড়ালে গুন্ডাগিরি! চন্দ্রকোণায় গণধোলাইয়ের শিকার চার যুবক

১৪ বছর পর ঘাটালে সার্কাস, মাঠ দখল ঘিরে ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে সার্কাস

চন্দ্রকোনা থানা এলাকা থেকে গ্রেফতার দাসপুর থানার হরিরামপুরে মনসা মন্দির চুরির মূল পান্ডা

পারিবারিক অশান্তির জেরে শাশুড়ির মাথা ফাটানোর অভিযোগ বৌমার বিরুদ্ধে, বৌমার খোঁজে পুলিশ

সাগরপুর প্রাথমিক স্কুলের মুকুটে নয়া পালক, ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান’ পাচ্ছেন বিশ্বজিৎবাবু

ঘাটাল শহরে উচ্ছেদের নামে প্রশাসনের এই নাটক করার কি আদৌ প্রয়োজন ছিল বলে মনে হয়?