এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ভারতী ঘোষের ভাড়া বাড়িতে সিআইডি’র হানা

Published on: April 19, 2019 । 11:07 AM

সৌমেন মিশ্র: আজ ১৯ এপ্রিল সকালে পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিস সুপার তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের ভাড়া বাড়িতে সিআইডি’র আধিকারিকরা জেরা করতে ঢুকলেন। নির্বাচন পরিচালনা করার জন্য ভারতী ঘোষ বর্তমানে দাসপুর থানার বেলতলা-কল্মীজোড় এলাকার  চককৃষ্ণবাটীর রাজকুমার মণ্ডলের বাড়িতে কয়েক সপ্তাহ ধরে রয়েছেন। সেখানেই সিআইডি’র আধিকারিকরা সকাল থেকেই এসেছিলেন। সকাল  সাড়ে ১০টা পর্যন্ত আধিকারিকরা ওই ভাড়াবাড়ির গেটের বাইরে কোনও কারণে অপেক্ষা করছিলেন।  ঠিক সাড়ে১০টার সময়   ভারতী ঘোষের ভাড়া বাড়িতে ঢুকে জেরা করতে শুরু করেছেন।   প্রায় পাঁচ ঘন্টা জেরা চলবে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে।   দাসপুরের সোনালুটের মামলার জেরেই আজকের সিআইডি’র অভিযান।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক