এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের রামপুরে কাটমানি ফেরতের দাবিতে তৃণমূলের বিরুদ্ধে পোস্টার

Published on: July 7, 2019 । 10:00 AM

নিজস্ব সংবাদদাতা: দাসপুর-২ ব্লকের রামপুরে কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতাদের নামে পোস্টার মারলেন গ্রামবাসীরা। শুধু কাটমানি ফেরতই না, একই সঙ্গে ১০০ দিনের কাজ ও অন্যান্য সরকারি প্রকল্পগুলো থেকেও এলাকার মানুষদের বঞ্চিত করে রেখেছে বলে অভিযোগ তুললেন গ্রামবাসীরা। ওই গ্রামের ভুক্তভোগী বাসিন্দা রাধারাণী পাল, মানিক আদক, ধীরেন্দ্রনাথ মন্ডল সহ অনেকের অভিযোগ, গৌরা গ্রাম পঞ্চায়েতের রামপুর হাইস্কুল বুথের তৃণমূলের জয়ী প্রার্থী কৃষ্ণা গুছাইত স্বাধীনভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারেন না। ছোট বড় সমস্ত ব্যাপারেই ছুটে যান তৃণমূলের ওই নেতাদের কাছে। এই গ্রামের মহিলা স্বসহায়ক গোষ্ঠীর সদস্যরাও বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছেন। এজন্য ক্ষুব্ধ গ্রামবাসীরা ওই প্রার্থীর ইস্তফা চেয়ে পোস্টার মারেন। গ্রামবাসীরা বলেন, হয় কৃষ্ণদেবী স্বাধীনভাবে কাজ করুন নতুবা পদত্যাগ করুন। এব্যাপারে কৃষ্ণাদেবীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, না পড়েছে শুনেছি। তবে এই অভিযোগ মিথ্যা।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে