এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণার জয়ন্তীপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা! প্রাণ হারালেন বহু যাত্রী

Published on: December 26, 2018 । 2:50 AM

সকাল ৭টা ১০ মিনিট নাগাদ আবারও ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে তারকেশ্বর গামী যাত্রীবাহী বাস। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা ৫। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বছর ঘুরতে না ঘুরতেই আবার দুর্ঘটনা!স্বামী ও মেয়ের মৃত্যুর সাক্ষী হলেন মা

এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা থানার জয়ন্তীপুরে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, তারকেশ্বরগামী পায়েল(খড়্গপুর-তারকেশ্বর) তীব্র গতিবেগে ছিল। জয়ন্তীপুরের কাছে উল্টো দিকথেকে আসা এক লরির সাথে মুখোমুখি সংঘর্ষে বাসটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাসটি পুরোপুরি উল্টে যায়। স্থানীয়রা বলেন, লরির চালক মদ্যপ অবস্থায় ছিল। আর বাসটি তীব্র গতিবেগে থাকায় চালক বাসটিকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।

ঘাটালে পিকনিক করতে গিয়ে মৃত ১

এলাকাবাসী তৎপরতার সাথে বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। উদ্ধারকারীদের দাবী পাঁচজন যাত্রী মারা গেছেন আহত অনেকে। এলাকাবাসীর বক্তব্য অনেকেরই তারা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এই মাসেরই ১৭ তারিখে এই জয়ন্তীপুরেই অপর এক খড়গপুর-তারকেশ্বর বাস প্রচন্ড গতিবেগে রাস্তার পাশের গাছে ধাক্কামেরে দুর্ঘটনার কবলে পড়েছিল। তাতেও ১০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছিল। স্থানীয়দের বক্তব্য এই রুটের সমস্ত বাস প্রচন্ড গতিবেগে থাকে। তাই দুর্ঘটনা ভয়াবহ রূপ ধারন করে।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে