এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে পিকনিক করতে গিয়ে মৃত ১

Published on: December 25, 2018 । 10:45 AM

বড়োদিনে ফিস্ট করতে গিয়ে মদ‍্যপ অবস্থায় মৃত্যু হল এক যুবকের(২৫)। প্রতিবছরের ন‍্যায় এবছরও চন্দ্রকোনার ঢলবাঁধে প্রচুর মানুষ ফিস্ট করতে এসেছেন। পাশের গ্রাম পেকালা থেকে বন্ধু বান্ধবের সঙ্গে ফিস্ট করতেএসেছিলেন হরি মণ্ডল। দুপুর আড়াইটা নাগাদ মদ‍্যপ অবস্থায় ঢলবাঁধ জলাশয়ে পড়ে যায় হরি। সবাই ফিস্ট করতে ব‍্যস্ত তাই সেভাবে কেউ খেয়াল করেনি। এক মহিলা যুবককে তলিয়ে যেতে দেখে চিৎকার করে উঠলে সবাই ছুটে আসে। জলাশয় থেকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। হাসপাতালে ছুটে আসেন চন্দ্রকোনা থানার ওসি। উৎসবের দিনে এই শোকে এলাকায় থমথমে পরিবেশ। •ছবি ও তথ্য বাবলু সাঁতরা।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক