এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পাঁশকুড়া সড়কে পথদুর্ঘটনা! মৃত ১ গুরুতর জখম ১

Published on: January 17, 2019 । 9:24 AM

ঘাটাল পাঁশকুড়া সড়কে ফের বাইককে ধাক্কামেরে পালাল অজ্ঞাত কোনো বড় গাড়ি। বাইকে ছিল দুই আরোহী তাদের মধ্যে একজনের সেখানেই মৃত্যু হয়। গুরুতর জখম অপর এক আরোহীকে স্থানীয়দের প্রচেষ্টায় ঘাটাল সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

এই দুর্ঘটনাটি ঘটেছে আজ দুপুরে ঘাটাল পাঁশকুড়া সড়কের সুলতাননগর থেকে কলোড়া যাবার মাঝে যে বাঘের মোড় টার্নিং সেখানেই।

আরও পড়ুন দাসপুরে বাইক দুর্ঘটনায় মৃত ও আহত দুজনেরই পরিচয় জানা গেলেও ঘাতক গাড়িটিকে কি আটক করা সম্ভব হল?

পুলিস সূত্রে জানাগেছে এক স্কুটিতে করে দুই বাইক আরোহী ঘাটালের দিকে আসার পথে কোনো বড় চাকার গাড়ি তাদের কে ধাক্কা মেরে পালায়। তার জেরেই এই দুর্ঘটনা। পাঁশকুড়া নারাণপাকুড়িয়া এলাকায় তাদের বাড়ি হতে পারে। তাদের থেকে পাওয়া মোবাইল থেকেই সেই তথ্যই মিলেছে। পুলিস ঘাতক গাড়িটিকে খুঁজছে।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭