এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল-পাঁশকুড়া সড়কের হাল ফেরাতে এবার রাস্তায় গ্রামবাসীরা

Published on: July 14, 2019 । 2:28 PM

রবিবারের সকালে ফের ঘাটাল পাঁশকুড়া সড়কে পথ অবরোধের জেরে কিছুক্ষণের জন্য স্বাভাবিক যানচলাচল ব্যহত হল। ১৪ জুলাই সকাল প্রায় ১১ টা থেকে ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার চাঁদপুরে আসপাসের গ্রামবাসীরা কাঠের গুঁড়ি,বাঁশ,রাস্তার উপর নিজেরা দাঁড়িয়ে রাস্তা আটকে সড়কের স্বাভাবিক যানচলাচল স্তব্ধ করে ঘাটাল পাঁশকুড়া সড়কের হাল ফেরানোর দাবি জানান।

মাসের পর মাস ধরে ঘাটাল পাঁশকুড়া সড়কের হাল হয়েছে বেহাল। যত্রতত্র মারণ ফাঁদ, গর্ত,সাথে চাঁদপুর লাগোয়া এই সড়কে ধূলোর জেরে ওই রাস্তায় এখন যাতায়াতে প্রাণের ঝুঁকি যথেষ্ট। অবরোধকারীদের দাবি রাস্তার এই বেহাল দশায় ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। প্রশাসনের টনক নড়িয়ে রাস্তার হাল ফেরাতে গ্রামবাসীরা আজ রাস্তায়। প্রায় ঘন্টা খানেক ধরে অবরোধ চলার পর অবশেষে দাসপুর পুলিসের লিখিত আশ্বাসে বেলা প্রায় ১২টার পর অবরোধ ওঠে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

ভুল পরিচয়ে অপহরণের চেষ্টা নাকি রিহ্যাবের আড়ালে গুন্ডাগিরি! চন্দ্রকোণায় গণধোলাইয়ের শিকার চার যুবক

১৪ বছর পর ঘাটালে সার্কাস, মাঠ দখল ঘিরে ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে সার্কাস

চন্দ্রকোনা থানা এলাকা থেকে গ্রেফতার দাসপুর থানার হরিরামপুরে মনসা মন্দির চুরির মূল পান্ডা

পারিবারিক অশান্তির জেরে শাশুড়ির মাথা ফাটানোর অভিযোগ বৌমার বিরুদ্ধে, বৌমার খোঁজে পুলিশ

সাগরপুর প্রাথমিক স্কুলের মুকুটে নয়া পালক, ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান’ পাচ্ছেন বিশ্বজিৎবাবু

ঘাটাল শহরে উচ্ছেদের নামে প্রশাসনের এই নাটক করার কি আদৌ প্রয়োজন ছিল বলে মনে হয়?