এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল দেওয়ানচকে বুনো শুয়োরের হানায় জখম ১!

Published on: April 2, 2019 । 8:36 PM

ভরদুপুরে হঠাৎ অজ্ঞাত বন্যপ্রাণীর আক্রমণে গুরুতর জখম ঘাটাল থানার দেওয়ানচক-২ গ্রাম পঞ্চায়েত এলাকার দেওয়ানচক গ্রামেরই পুইল্যা পাড়ার অনিল পুইল্যা(৬০)। শনিবার ৩১ শে মার্চ দুপুর ১টা। পেশায় কৃষিজীবী অনিল বাবু জমিথেকে ফিরে স্নান খাওয়ার কাজে বাড়ির উঠুনে ছিলেন। হঠাৎ তাঁর উপর অতিকায় এক দাঁতালের আক্রমণ!
তিনি বলেন,আমি বুঝে উঠার আগেই আমায় সজোরে আঘাত করে সে। সামনের একটি কংক্রিটের খুঁটিতে ধাক্কা লেগে আমি পড়ে যাই। আমার কটিভাগ ও পায়ের থেকে রক্ত বেরিয়ে আসতে থাকলে আমার মাথা ঘুরিয়ে যায়। গুরুতর জখম প্রায় অচেতন অনিল বাবুকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে দেখা যায় দু জায়গায় গভীর ক্ষত,মোট ছটি সেলাই করতে হয়।
অনিলবাবুর ভাইপো জানান গত তিনদিন ধরে তিনটি বুনো শুয়োর তাঁদের এলাকায় ঘোরাঘুরি করছে। দেওয়ানচকের অন্নপূর্ণা মাঠে প্রায়শই তাদের দেখা যাচ্ছে। তাদের অতিকায় চেহারা,এবং বেশ বড় দাঁতও আছে। তাই ধারনা করা হচ্ছে সেদিন অনিলবাবুকে ওই বুনো শুয়োরই আক্রমণ করেছিল।
ঘটনার সত্যতা যাচাইয়ের স্বার্থে আমরা ঘাটাল মহকুমা সোশ্যাল ফরেস্টের রেঞ্জারের সাথে যোগাযোগ করি। ফরেস্ট রেঞ্জার প্রদীপ গিরি বলেন, সোমবারই ঘাটাল থানার দেওয়ানচক এলাকায় বনশুকর বেরিয়েছে বলে খবর পেয়েছি। কিন্তু তারপর থেকে আর প্রাণীগুলিকে দেখা যাচ্ছে না। এলাকায় বনদপ্তরের কর্মীরা রয়েছেন। বিষয়টি তাঁদের নজরে রয়েছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে