এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে কাটমানি ফেরতের দাবিতে স্বসহায়ক গোষ্ঠীর মহিলারা ধরনায় বসলেন

Published on: June 30, 2019 । 10:19 AM

নিজস্ব সংবাদদাতা:কাটমানি ফেরতের দাবিতে ঘাটালে স্বসহায়ক গোষ্ঠীর মহিলারা ধরনায় বসলেন।  ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রামপঞ্চায়েতের বালিডাঙার তৃণমূল নেতা শ্রীকান্ত মানিকের বাড়িতে আজ ৩০ জুন সকাল থেকেওই ধরনা অবস্থান চলছে। শ্রীকান্তবাবু তৃণমূলের বালিডাঙা বুথের সভাপতি। অভিযোগ, তিনি স্বহায়ক গোষ্ঠীর মহিলাদের নানা ভাবে হুমকি দিয়ে বহু স্বাক্ষর করিয়ে নিয়েছেন। গোষ্ঠীর স্ট্যাম্প কাড়িয়ে রেখেছেন। ওই গোষ্ঠীর সদস্যরা জানান, এই ভাবে কাজ না করিয়ে প্রায় ৭লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।  ওই গোষ্ঠীর সদস্য তনুজা সানকি, সুচিত্রা পাঁজা, বন্দনা মিদ্যা, সারথী পাঁজারা বলেন, কেন তাঁদের এইভাবে ব্লাকমেল করা হল। সেই সমস্ত সরকারি টাকাই বা কোথায় গেল তার কৈফিয়ত জানার জন্য আজ সকাল থেকে তাঁরা শ্রীকান্ত মানিকের বাড়িতে ধরনায় বসেন।

সুলতানপুর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ বারিক বলেন, শ্রীকান্ত মানিকের বাড়িতে ধরনার ঘটনাটি শুনেছি।  সত্যি এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে তাহলে সেটা নিন্দনীয় ঘটনা। আমরাও এর প্রতিবাদ করছি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক