এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের দুই দিদিমণি পরীক্ষা শেষ হবার অনেক আগেই জোর করে সবার খাতা নিয়ে নিলেন

Published on: February 12, 2019 । 10:20 PM

dfsf

•জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা।  তাই এই  পরীক্ষাকে নিয়ে পরীক্ষার্থীদের মনে একটা ভয় থাকে।  জীবনের সেই প্রথম বড় পরীক্ষার প্রথম দিনেই বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হল হল ভর্তি ছাত্রীরা। ঘাটাল মহকুমার চন্দ্রকোণা-১ ব্লকের শ্রীনগর হাইস্কুলে  ক্ষীরপাই বয়েজ, হৈমন্তপুর, রামজীবনপুর বয়েজ এবং রামজীবনপুর বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার সিট পড়ে ছিল। ওই স্কুলের ২ নম্বর রুমে গার্ডের দায়িত্বে ছিলেন ক্ষীরপাই বালিকা বিদ্যালয়ের এক শিক্ষিকা এবং তাতারপুর হাইস্কুলের এক শিক্ষিকা। অভিযোগ, তখনও পরীক্ষা শেষ হতে কিছুটা দেরী। ওই রুমের গার্ডের দায়িত্বে থাকা দুই শিক্ষিকা তাঁদের ইচ্ছে মতো সময়ে হলের সমস্ত ছাত্রীদের মাধ্যমিকের খাতা জোর করে কেড়ে নেন। ফলে ভ্যাবাচাকা খেয়ে যান পরীক্ষার্থীরা। তারা ভাবে, এটাই বোধহয় নিয়ম। পরে হল থেকে অসময়ে বেরিয়ে আসতে দেখে অভিভাবকরা চমকে চান। তখনই বিষয়টি জানা যায়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভ্রকান্তি ঘোষ ঘটনার কথা স্বীকার করেছেন।

অভিভাবকরা বলেন, ওই সময়ের মধ্যে পরীক্ষাদের যে দু-দশ নম্বর ওঠার সম্ভাবনা ছিল সেই নম্বরে দায়িত্ব কে নেবেন?

•ছবিটি কিন্তু ওই সেন্টারের নয়।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক