এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের বালিপোতায় অজ্ঞাত পরিচয় মহিলাকে ঘিরে চাঞ্চল্য

Published on: September 11, 2021 । 11:01 PM

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুর থানার বালিপোতায় এক অজ্ঞাত পরিচয় মহিলাকে ঘিরে আজ শনিবারের রাতে চাঞ্চল্য ছড়ালো।স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন,আজ সন্ধ্যে থেকেই বালিপোতার বাজার এলাকায় মধ্যবয়সী এক মহিলাকে ঘুরতে দেখা যায়। কিন্তু রাত্রি বাড়লেও তিনি বাজারের মন্দির সংলগ্ন এলাকাতেই বসে থাকেন। সামাট গ্রামের বাসিন্দা শ্যামসুন্দর বটব্যাল বলেন, রাতবিরেতে এমন মাঝবয়সী মহিলা বাজারে ঘোরাফেরা করলে যেকোনও সময় যেকোনও অঘটন ঘটতেই পারে। অন্যদিকে তাঁরা বারে বারে ওই মহিলাকে নাম ঠিকানা জিজ্ঞাসা করলেও মহিলার থেকে সে বিষয়ে কোনও উত্তর মেলেনি। মনে করা হচ্ছে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। ইতিমধ্যেই তাঁরা স্থানীয় প্রশাসনে যোগাযোগ করছেন। যদি আজ রাতে মহিলাকে কোনও নিরাপদ স্থানে পাঠানো যায়।

 

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও