এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

টুইটে ঘাটালের সি পি আই প্রার্থীকে দেবের শুভেচ্ছা, আলোড়ন রাজ্য রাজনীতিতে

Published on: March 16, 2019 । 8:35 PM

“ঘাটালে সিপিআইএম প্রার্থী শ্রী তপন গাঙ্গুলি কে অভিনন্দন। আমরা যেই জিতি বা হারি সবাই একসঙ্গে ঘাটাল এর মানুষজনের সুখ দুঃখের সঙ্গে থাকবো। ঘাটালের উন্নয়নে একসঙ্গে কাজ করবো। আমাদের মতবিরোধ যেন উন্নয়নের অন্তরায় না হয়।”
নিজের টুইটার হ্যান্ডেলে এমনই পোস্ট করলেন ঘাটালের সাংসদ দেব।

জানাগেছে টালিউড উভিনেতা দেব এবারও তৃণমূলের টিকিটে ঘাটাল লোকসভা কেন্দ্রথেকেই লড়ছেন। ইতিমধ্যেই রাজ্য বামফ্রন্টের তরফে ঘাটাল লোকসভা কেন্দ্রের জন্য সি পি আই প্রার্থী তপন গাঙ্গুলির নাম ঘোষণা করা হয়েছে।

নিজের প্রতিদ্বন্দ্বীর নাম জানার সাথে সাথেই তপন বাবুর উদ্দেশ্যে দেবের এই টুইট। দেবের এই টুইট রাজ্য রাজনীতিতে আলাদা মাত্র দিল বলে রাজনৈতিক মহলের ধারনা।

দেবের এই টুইট সম্বন্ধে তপন গাঙ্গুলির প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তপন বাবু বলেন,হার জিতের ঊর্ধ্বে দেব আমায় তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে এলাকার মানুষের উন্নয়নে সামিল থাকতে বলে টুইট করেছেন,আমি খুশি। আমিও ওনাকে শুভেচ্ছা জানাই। তবে আমার মতে উন্নয়ন মানে শুধু মাত্র রাস্তা ঘাটের কংক্রিটে রূপান্তর বা বাঁশের সাঁকো ভেঙে ব্রিজ তৈরি নয়। মানুষের সার্বিক অধিকার রক্ষাও উন্নয়নের মধ্যে পড়ে। নির্বাচনে প্রার্থী হয়ে শুধুমাত্র প্রতিশ্রুতি দিলেই হয়না,
প্রতিশ্রুতি রক্ষা করে
সারা বছর মানুষের পাশে থেকে সেই  উন্নয়নে সামিল হয়ে রক্ষা করতে মানুষের সার্বিক অধিকার।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

ভুল পরিচয়ে অপহরণের চেষ্টা নাকি রিহ্যাবের আড়ালে গুন্ডাগিরি! চন্দ্রকোণায় গণধোলাইয়ের শিকার চার যুবক

১৪ বছর পর ঘাটালে সার্কাস, মাঠ দখল ঘিরে ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে সার্কাস

চন্দ্রকোনা থানা এলাকা থেকে গ্রেফতার দাসপুর থানার হরিরামপুরে মনসা মন্দির চুরির মূল পান্ডা

পারিবারিক অশান্তির জেরে শাশুড়ির মাথা ফাটানোর অভিযোগ বৌমার বিরুদ্ধে, বৌমার খোঁজে পুলিশ

সাগরপুর প্রাথমিক স্কুলের মুকুটে নয়া পালক, ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান’ পাচ্ছেন বিশ্বজিৎবাবু

ঘাটাল শহরে উচ্ছেদের নামে প্রশাসনের এই নাটক করার কি আদৌ প্রয়োজন ছিল বলে মনে হয়?