এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বিধায়ক শঙ্কর দোলই ‘জয়শ্রীরাম’ ধ্বনি দিয়েই কি বিজেপি অভিমুখী হলেন?

Published on: August 4, 2020 । 10:49 AM

নিজস্ব সংবাদদাতা:রাখি পূর্ণমার দিনে একদিকে তৃণমূল সমর্থকরা যখন ঘাটালের এলডি ব্যাঙ্ক থেকে ঘাটালের বিধায়ক শঙ্কর দোলইকে ‘সরিয়ে’ দিয়ে নতুন একজনকে চেয়ারম্যানের চেয়ারে বসাতে ব্যস্ত। তৃণমূলের কয়েক নেতা ও কর্মী ঘাটাল-পাঁশকুড়া সড়কের উপর শঙ্কর বিসর্জনের শোভাযাত্রায় উল্লাস প্রকাশ করছেন ঠিক সেই সময়েই দলের প্রতি হতাশ শঙ্কর দোলই বিজেপি কর্মীদের সঙ্গে মিশে গিয়ে জয় শ্রীরাম ধ্বনি উচ্চারণ করে রাখি পরায় মাতলেন। ঘাটালের রাণীর বাজারে বিজেপি কর্মীদের সঙ্গে প্রকাশ্যে অনেকক্ষণ কাটালেনও। এই ঘটনায় সারা ঘাটাল মহকুমার রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে। সবারই মনে প্রশ্ন উঠেছে, কোণঠাসা তৃণমূলের ওই বিধায়ক কি এখন থেকেই বিজেপিতে যোগদান করার জন্য লবি তৈরি করছেন? এবিষয়ে অবশ্য শঙ্করবাবুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। •তৃণমূলের বিধায়ক শঙ্কর দোলইয়ের মুখে জয়শ্রীরাম ধ্বনিটি নিজমুখে শুনতে চাইলে এখানে ▶️ ক্লিক করতে পারেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।