এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণার ঝাঁকরায় নাবালিকা মেয়ের বিয়ে রুখে দিল প্রশাসন

Published on: December 12, 2021 । 9:02 PM

তনুপ ঘোষ,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: বিয়ের সমস্ত আয়োজন রেডি, আর কয়েক ঘন্টার মধ্যে আসতো পাত্রপক্ষ, বসতো বিয়ের আসর। কিন্তু তারই মধ্যেই হঠাৎ করে বাদ সাধল প্রশাসন। প্রশাসনিক আধিকারিকরা এসে বন্ধ করলো বিয়ে কারণ মেয়ে যে নাবালিকার। চন্দ্রকোণা-২ ব্লকে ঝাঁকরা এলাকার বাসিন্দা নজরুল গায়েনের একমাত্র মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছিল। আর সেই নজরুলের নাবালিকা মেয়ের বিয়ে হচ্ছে জানতে পারে ব্লক প্রশাসন। খবর পেয়ে দ্রুত পৌঁছে যায় ব্লক প্রশাসনের আধিকারিক থেকে পুলিশকর্মীরা। বয়সের প্রমাণপত্র দেখে প্রশাসনের আধিকারিকরা বুঝতে পারেন যে মেয়েটি নাবালিকা। ডেবরার একটি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। সমস্ত কিছু বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে নাবালিকার বিয়ে বন্ধের আদেশ দেওয়া হয়। এমনকি রাজ্য সরকারের যে সমস্ত সরকারি প্রকল্পগুলি তুলে ধরা হয় তাদের কাছে। যদিও দীর্ঘক্ষণ ধরে প্রশাসনের সাথে নজরুল গায়েনের পরিবারের কথাবার্তাতে বিয়ে থেকে বিরত থাকলো নজরুল ও তাঁর পরিবারের সদস্যরা। এমনকি তাদের কাছ থেকে মুছলেকা নেওয়া হয়। ১৮ বছর যতদিন না পুরো নয় তারা তাঁদের মেয়ের বিয়ে দেবে না বলে তাঁরা প্রশাসনকে জানায়। এককথায় প্রশাসনের তৎপরতায় আবার এক নাবালিকার বিয়ে আটকে গেলো। প্রশাসনের এই ধরনের কাজকে কুর্নিশ জানিয়েছে এলাকাবাসী মানুষজন।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি