এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল-পাঁশকুড়া সড়কে প্লাস্টিক বোঝাই গাড়ি উল্টে পথ দুর্ঘটনা,চাপা পড়ল বাইক সাইকেল

Published on: November 2, 2021 । 5:57 PM

শ্রীকান্ত ভুঁইয়া ও প্রশান্ত দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল পাঁশকুড়া সড়কে পথ দুর্ঘটনা,প্লাস্টিক বোঝাই গাড়ির তলায় চাপা পড়ল সাইকেল বাইক। ঘটনায় উত্তেজনা দাসপুর থানায় কলোড়ায়। সামাল দিতে হাজির হতে হল দাসপুর পুলিশকে। জানা যাচ্ছে আজ মঙ্গলবার দুপুর প্রায় দেড়টা নাগাদ ঘাটালের দিক থেকে এক প্লাসটিক বোঝাই মালগাড়ি কলোড়া বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাইক ও সাইকেলের উপর উলটে পড়ে উভয় গাড়ির চালক কোনো ক্রমে প্রাণে রক্ষা পেলেও দুমড়ে মুচড়ে যায় সাইকেল ও বাইক। অন্যদিকে মাল বোঝাই গাড়িটিও উল্টে যায়। ঘটনাস্থলে দাসপুর পুলিশ পৌঁছে গাড়িটি উদ্ধারে নামে। চালকের দাবি অন্য গাড়িকে পাশ দিতে গিয়েই এই দুর্ঘটনা। অন্যদিকে স্থানীয়দের দাবি এই ঘাটাল পাঁশকুড়ার মতো ব্যস্ত সড়কে বিপদজনকভাবে প্লাস্টিক বোঝাই গাড়িগুলি নিয়মিত যাতায়াত করে চলেছে,নির্বিকার প্রশাসন যেকোনো সময় আরও বড় দুর্ঘটনা ঘটতেই পারে।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে