এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মদ উচ্ছেদ করতে ঘাটালের রত্নেশ্বর বাটীতে নতুন প্রমীলা বাহিনী

Published on: January 30, 2019 । 10:44 AM

রবীন্দ্র কর্মকার: ঘাটাল থানার রত্নেশ্বরবাটীতে নতুন প্রমীলা বাহিনী তৈরি হল। ২৯ জানুয়ারি রত্নেশ্বরবাটী স্কুলের সামনে ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিকের উপস্থিতিতে ওই প্রমীলা বাহিনী গঠিত হয়। মনোহরপুর-২ গ্রামপঞ্চায়েত প্রধান জয়দেব দোলই বলেন, এমনিতেই মনোহরপুর এবং গোপমহলে দীর্ঘদিন থেকেএকটি প্রমীলা বাহিনী ছিল। সেই প্রমীলা বাহিনী দীর্ঘ দিন আন্দোলন করে মনোহরপুর এবং গোপমহলে চোলাই মদ তৈরি ও বিক্রি বন্ধ করে দিয়েছে। ২৯ তারিখে রত্নেশ্বরবাটীতে নতুন একটি প্রমীলা বাহিনী গঠন করা হয়। ওই এলাকা থেকে চোলাই মদ বিক্রি ও তৈরি বন্ধ করার জন্য। ওসি ওই অনুষ্ঠানে এসে মহিলাদের উৎসাহিত করেন।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব